| কবিতা | সূর্যদাস |
| কবি | দালান জাহান |
| সময় | 20.09.23 |
| লিখার স্থান | lmh |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ |
দীর্ঘশ্বাস বেশি হলে আকাশে তাকাও
নদী সবসময় এই কথাই বলে
জীবন ও আকাশ বোঝা যায় না।
বদহজম হলে ছাদে উঠো
উপহার পাঠাও ঠিকানাহীনে
সিঁড়ি সবসময় বলে পেছনে না।
নিচে তাকিও না।
বিশ্বাস করো সূর্যদাস
ভাস্কর্য নিয়ে দাঁড়িয়ে থাকা বৃষ্টিপ্রেস
এমনকি আরশোলার ডিবি
কিন্তু মানুষকে না। মানুষকে না।