| কবিতা | লুকোচুরি |
| কবি | দালান জাহান |
| সময় | ২৮.০৫.২৩ |
| উৎসর্গ | লুকোচুরি সেই প্রেমের মানুষকে |
| লিখার স্থান | লালমনিরহাট |
| সম্পৃক্ততা | প্রেম এবং জীবন |
| কবিতার বিষয় | প্রেম |
হৃদয়ে বসে তুমি লুকিয়ে ফেলছো হৃদয়
ঘরে বসে লুকিয়ে ফেলছো বাড়ি
যেভাবে লুকিয়ে ফেলছো প্রেমিক
তোমার অন্ধ আঙুলের ফাঁকে।
জনতায় লুকিয়ে ফেলছো নির্জনতা
রোদে বসে লুকিয়ে ফেলছো রঙ
লুকিয়ে-লুকিয়ে,লুকিয়ে ফেলছো
অজস্র লুকোচুরি।
জীবনভর খেলছো! খেলে যাচ্ছো
তবুও কোথাও লুকাতে পারছো না
তোমার হৃদয়ে লুকিয়ে থাকা
আমার হৃদয়।