কবিতা অনিবার্য
কবি চঞ্চল আশরাফ
Review This Poem

একটি টিকটিকি

ছুটে গেলো আরেকটি টিকটিকির দিকে

একটি মোরগ প্রকাশ্য দুপুরে

উপগত হলো একটি মুরগির ওপর

একটি পাখির ঠোঁট

সংযুক্ত হলো আরেকটি পাখির ঠোঁটে

একটি কুকুর প্রকাশ্য উঠোনে

দখল করলো একটি কুকুরীর গুহ্যদেশ

একটি বিধবা

এইসব দৃশ্যকে পাহারা দিতে দিতে

স্বর্গে চলে যায়

guest
0 Comments
Newest
Oldest Most Voted