বাংলা কবিতা, ঈশ্বরের এজলাসের বাইরে শুয়ে আছি কবিতা, কবি বরুণ কুমার বিশ্বাস | কবিতা অঞ্চল
কবিতা ঈশ্বরের এজলাসের বাইরে শুয়ে আছি
কবি বরুণ কুমার বিশ্বাস
কাব্যগ্রন্থ পোস্টমর্টেমের বিশুদ্ধ বিজ্ঞাপন
লিখার স্থান শংকর, ঢাকা
2/5 - (1 vote)

ভেতরে ভীড়, হৈচৈ, জনস্রোত- আগুনবাতাসে কান্নার রোল
পেশকারের লাল টমেটোরঙ চোখ, আর কিছু আবোলতাবোল

ঈশ্বরের এজলাসের বাইরে শুয়ে আছি আমি কাঁথামুরি দিয়ে

এজলাসের ভেতরে একের পর এক শুনানি, যাবজ্জীবন, মৃত্যুদণ্ড
ফ্লোর গড়িয়ে গড়িয়ে এদিকটায় আসছে কালচে অশ্রুরক্ত, প্রচণ্ড

ঈশ্বরের এজলাসের বাইরে শুয়ে আছি আমি কাঁথামুরি দিয়ে

এজলাসে আজ পয়লা হয়েছে এক গীতিকারের ফাঁসি
আমার কখন শুনানি হবে সেটা ভেবেই একাএকা হাসি

ঈশ্বরের এজলাসের বাইরে শুয়ে আছি আমি কাঁথামুরি দিয়ে

guest
0 Comments
Newest
Oldest Most Voted