কবিতা রুবাইয়াত-ই-বোরহান (হাসি ও দুখের ঝড়)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২১ সেপ্টেম্বর ২০২১ইং
উৎসর্গ প্রিয় দোস্তকে
লিখার স্থান আত্রাই, নওগাঁ।
Review This Poem

(হাসি)

ঘর বাহিরে সবাই হাসে, হাসতে কে রোজ পারে না?
শীতকালে যার ঠোঁট ফেটে যায় সেও তো দেখি ছাড়ে না!
বলছো তা সব সুখের ধারে অট্ট মৃদুর ভাব সাড়া!
ঢাকতে বদন ক্যান তবে দুখ হাসতে সুযোগ ছাড়ে না?

(দুখের ঝড়)

একই বৃন্তের দু’ফুল থেকে একটি গেলে আজ ঝরে,
অপরটি হয় দুখের দাসী ভিত হয়ে কাল নড়বড়ে।
বয় যদি তাই মন্দ বাতাস লাগলে মৃদু ছোঁয়া তার,
চক্র হারে যায় বেড়ে তা ঝড় সেজে ফের অন্দরে!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted