কবিতা দুইটি শিশির কণা
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৭ ডিসেম্বর, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

দুইটি শিশির কণা
ঝরে পথের বাতায়,
একটি বসে ঘাসের ডগায়
অন্যে আশে ছোট্ট আঁখির পাতায়।

কেউ পেলো কি দাম!
সকাল হতেই সূর্য উঠে
নিলো দোঁহের শখ যা লুটে
একজনারে তুচ্ছ ভেবে
অন্যরে তার নেই বলে সুনাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted