| কবিতা | তারই খেলা (অনু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৬ এপ্রিল, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, রূপক |
নিয়মের ফেরে কাঁটাহীন শাখে
ফুটলেও শত ফুল,
দুঃখ ও সুখ পালা করে আসে
কখনও ভেবো না ভুল!
রৌদ্রের জ্যোতি হয়ই হারা গতি
বাঁধলে নীরদ ভেলা,
হাসির উদরে কান্নার বাস
নিশ্চয় তারই খেলা!