| কবিতা | এসে গেছে রমজান |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৩ মার্চ,২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা |
কেন ভাই বসে আছো মুখ করে ভার?
উঠেছে নতুন চাঁদ দ্যাখো একবার!
’আমি কি হাসতে পারি
বাবা যে গিয়েছে ছাড়ি!’
এই দ্যাখো বুঝেই নি সিয়ামের সার –
সব ক’টা খুলে গেছে স্বর্গের দ্বার!
এই যে সুহৃদ আজ কথা কেন কম?
’রোজা রেখে কন্ট্রোলে নিয়েছি এ’ দম!’
কোথা যাও ধেয়ে চাচা
সাথে নিয়ে কচি কাচা?
’ঘুরে ঘুরে খোঁজ নিই’ বলো বলো আর?
’এনে দিই যার ঘরে নেই ইফতার!’
এসো না ও জেঠা চলো মসজিদে যাই!
’ধর বেটা হাতখানা’ দয়া করো সাঁই!
ও সখা কাবু কি শীতে?
’দেখা হবে তারাবীতে!’
তোমরা কিসের দল? ‘কি নিয়েছি ভার?
সেহরিতে ডেকে-হেঁকে রাখি আবদার!’