কবিতা বাসনা
কবি বোরহান রাব্বানী
কাব্যগ্রন্থ নিখোঁজ বিজ্ঞপ্তি
সময় ২১ ডিসেম্বর ২০২০
লিখার স্থান নাসিরাবাদ, চট্টগ্রাম
কবিতার বিষয় আশা, প্রেম, বিরহ

নির্ভীক বাসনায় জেগে আছে বিষুদের রাত,
তীক্ষ্ণ প্রহার যেন দূরে ঠেলে রাখে আমাদের।
দিক হতে দিকে ভেসে আসে অবিচল হাহাকার
ধ্বনি
হৃদয়ের গভীরে জমেছে হৃদয়ের বিষাদের খনি।

আঁধার রাত্রির বুকে অজস্র জোনাকির চিৎকার,
হাওয়ার শব্দের বেগে নিশ্বাস
সাধের সিরামিক গ্লাস—
মদের টুংটাং।
শরীরে ক্লান্তির বাড়;— নুয়ে আসে দ্বাদশীর চাঁদ
দু'চোখে সহস্র বছরের ঘুম আমার; তবুও

নির্ভীক বাসনায় জেগে থাকে বিষুদের রাত
কেউ এসে কড়া নাড়ে যদি—
দু'চোখের কোটরে দু'চোখে
অঘটন এক আশ্চর্য অগ্নুৎপাত!

guest
0 Comments
Newest
Oldest Most Voted