| কবিতা | হে বন্ধু, বঙ্গবন্ধু |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ১৫ আগস্ট, ২০১৭, সকাল |
| উৎসর্গ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | প্রেম, বাংলাদেশ, যুদ্ধ, রাজনৈতিক, স্বাধীনতা |
হে বাংলার মহান নেতা
তুমি ছিলে বাংলার স্বাধীনতা
তুমি ছিলে আঁধার রাতের আলো
মুছে দিয়েছিলে সব দুঃসময়ের কালো।
হে বাংলার বন্ধু
তুমি ছিলে কবির লেখা সেরা কবিতা
তুমি ছিলে শিল্পীর আঁকা শ্রেষ্ঠ ছবিটা
তুমি ছিলে বাংলার গরীব দুঃখির হাল
সকল উগ্রকে করিতে দুর্বল।
হে কোটি বাঙালির প্রাণ
তুমি ছিলে বাংলার পাখিদের গান
তুমি ছিলে আগ্নি বিষময়কে করেছ ধ্বংস
তুমি ছিলে অপরূপ,অদম্য।
তুমি ছিলে রোদেলা দুপুরের একপশলা বৃষ্টি
তোমারই কারণে হয়েছে স্বাধীন বাংলার সৃষ্টি।
হে বন্ধু...বঙ্গবন্ধু
তুমি ছিলে বাংলার মুক্তি প্রেমী জনতার ভালোবাসা,
বাঁচবার মতো বাঁচতে শিখিয়েছিলে,ঘুচিয়েছলে দুরাশা।
তুমি ছিলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা
তোমাকে হারিয়ে বুঝেছি বাঙালি সেটা।
হে বাংলার পিতা
অভিমান করে আছো তুমি কোথা।
তোমার সন্তানেরা আজও পথ চেয়ে থাকে
ফিরবে কি তুমি?
দেখতে তোমার এই সোনার বাংলা।