5/5 - (2 votes)

পথ চিনতেই পথ ভুল করা
পথ ভুল না হলে সঠিক পথ চেনা যায় না।

শান্তির তরেই যুদ্ধে নামা
যুদ্ধে না নামলে শান্তি আসে না।

ভালোবাসা পেতেই ভালোবাসা
ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যায় না।

তোমাকে চিনতেই নিজেকে চেনা
নিজেকে না জানলে অন্যকে জানা যায় না।

সাঁতার জানতেই ডুবে যাওয়া
ডুবে যাওয়ার কষ্ট না বুঝলে সাঁতার শেখা যায় না।

দ্রুত পৌঁছাতেই ধিরে চলা
ধিরে না চললে দ্রুত ছুটার আকাঙ্খা থাকে না।

পূর্ণতা পেতেই শূন্য হয়ে যাওয়া
শূন্য না হলে পূর্ণ হওয়া যায় না।

তোমাকে পেতেই বার বার হারিয়ে ফেলা
হারিয়ে না ফেললে পাওয়ার গুরুত্ব থাকে না।

বেঁচে থাকতেই বারংবার মরে যাওয়া
মরে না গেলে বেঁচে থাকার বাসনা থাকে না।

মরে যেতেই পূনরায় জন্ম নেওয়া
জন্ম না নিলে মৃত্যু আসে না।

দামী হতে যেয়েই সস্তা হয়ে যাওয়া
সস্তা না হলে দামী হওয়া যায় না।

খাঁটি হতে যেয়েই আগুনে লাফ দেওয়া
আগুনে না পুড়লে খাঁটি হওয়া যায় না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments