কবিতা নিরুপমা, আমায় আর ডেকো না
কবি বিএম সুজন হুসাইন
সময় ১১ ডিসেম্বর, ২০২১, রাত
লিখার স্থান যশোর
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রেম, বিরহ, মৃত্যু, রূপক

আস্তে আস্তে সব হারিয়ে ফেলেছি
সবার আগে তো তোমায় হারিয়েছি।
জীবন্ত লাশ হয়ে কেমন করে তবু বেঁচে আছি!

হয়তো তোমায় এক নজর দেখার তীব্র বাসনা নিয়ে
সারাজীবন এভাবে বেঁচে থাকতে হবে।

নিরুপমা, তুমি আর পিছু ডেকো না
তোমাকে ছাড়িয়ে এই লাশের মিছিল ধরে
অনেক দূর চলে এসেছি।
চাইলেও আর ফেরা যাবে না।

তোমাকে যখন খুব করে চেয়েছিলাম
তুমি, আমার ডাকে সাড়া দাও নি।
তোমার জন্য যখন পাগল ছিলাম
নিছক পাগলামি ভেবে একবারও খেয়াল কর নি।

আজ আমি তোমায় নিয়ে ভাবি না
তোমায় নিয়ে ভাবতে গেলে ঘৃণা আসে
কিন্তু আমি তো তোমায় ঘৃণা করতে পারি না।
তাই নিজেকে ঘৃণা করি,
নিজেকেই শাস্তি দিই।

তুমি ভালো থেকো, সুখে থেকে
সারাজীবন এই প্রার্থনা না করি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted