| কবিতা | চির অমর কাজী নজরুল |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ২৪মে, ২০২০, বিকাল |
| উৎসর্গ | কাজী নজরুল ইসলাম |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ, রাজনৈতিক, রূপক, স্বাধীনতা |
দু' চোখের চাহনিতে মরুতৃষা লয়ে
চেয়ে আছি প্রিয় তোমারও পানে।
তুমি থাকো স্বপনে মোর তুমি সয়নে
তুমি চির অমর হয়ে আছো মোর হৃদ মাঝারে।
তুমি আছো এই মহাবিশ্বের নির্যাতিত মানুষের আর্তনাদে
তুমি আছো প্রতিবাদী জনতার মিছিল, মিটিং, স্লোগানে।
তুমি মিশে আছো চির উন্নত মম শির হয়ে
শোষকের রক্তচক্ষুর বিপক্ষে প্রতিবাদ আর আন্দোলনে।
তুমি আছো বিপ্লবী কবির প্রতিবাদী কলমের লেখনিতে।
তুমি আছো প্রতিটি বীরের রক্তের বিন্দুতে বিন্দুতে।
তুমি মিশে আছো অসাম্প্রদায়িক চেতনার মাঝে,
তুমি অমর হয়ে আছো সাম্য আর মানবতার তরে।
তোমার হাতে গাঁথা মালাখানি যায় নি ছিড়ে
শুকায়নি আজও হিন্দু মুসলিম একই বৃন্তের দু'টি ফুল,
কাঁটাতারের বেড়ায় ভাগ হয়েছে
অসাম্প্রদায়িক বাংলার এ কূল ও কূল।
ভাগ হও নি তুমি,
মানব ধর্মের মেলবন্ধনে রয়ে গেছ
চির অমর কাজী নজরুল।