কবিতা অন্ধকারে আর
কবি বিষ্ণু দে
4.3/5 - (3 votes)

অন্ধকারে আর রেখো না ভয়,
আমার হাতে ঢাকো তোমার মুখ
দু-চোখে দিয়ে দাও দুঃখ সুখ,
দু-বাহু ঘিরে গড়ো তোমার জয়,
আমার তালে গাঁথো তোমার লয়।
অসহ আলো আজ ঘৃণায় দগ্ধ,
দূষিত দিনে আর নেইকো রুচি,
অন্ধকারই একমাত্র শুচি,
প্রেমের নহবত ঘৃণায় স্তব্ধ।

আমার হাতে ঢাকো তোমার মুখ ।।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
মল্লিকা রায়
2 years ago

অসাধারণ ভালো লাগল কবিতা