| কবিতা | আমি |
| কবি | বিনয় ভট্টাচার্য্য |
| সময় | ৩১ডিসেম্বর ২০২১ রাত |
| লিখার স্থান | আসানসোল কুলটী |
আমি
আমিকে খুঁজতে গিয়ে পাইনা খুঁজে অন্তঃস্হলে-অন্তর্যামী
সে যে হারিয়ে যায় যখন তখন
আড়ালে আবডালে
হারিয়ে যায় সবুজ পাতার আড়ালে
খেলে নিরন্তর লুকোচুরি খেলা
বারেবারে হেরে যাই আমি
মায়ার ভূবনে দেখি কত তার রঙ্গলীলা
কতশত কামনায় বাঘবন্দী আমি।
চঞ্চল মন ছোটে নিত্য মন হতে মনান্তরে
নদী,পাহাড়,বন ও সাগরে শান্তি শিকারে
তবুও পাইনা খোঁজ আমার আমিরে,
বিলক্ষণ মানি, এই খেলা একদিন
সাঙ্গ হবে জানি।
*********