কবিতা শ্যামা তুমি মাতৃরূপে
কবি বিজন বেপারী
কবিতার বিষয় অন্যান্য, রূপক
Review This Poem

আলোর ঝিলিক রঙের ঝিলিক
লাল নীল হলুদ বাতি
আসছে আবার মা যে আমার
জাগি দিন আর রাতি‌।

কেউ বা বলে কালো নাকি
খোঁজে ক’জন ভালো
শ্যামা তুমি মাতৃরূপে
রাতের পরে আলো।

মাগো তোমার ছেলে-মেয়ে
চায় যে আশীষ দয়া
অসুরগুলোর ঘাড় ভেঙ্গে দাও
হাসুক আমার জয়া।

এই পৃথিবী বাঁচুক আলোয়
হাসি খুশি গানে
হাসবে ভূমি আসবে তুমি
সন্তানের‌ই টানে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted