| কবিতা | প্রেম |
| কবি | আজিজুল হক |
| সময় | ৮/১১/২৬ |
| লিখার স্থান | কোচবিহার |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, ভারতবর্ষ |
১
শীতের সকাল,
গোলাপ আনিনি,
রক্তই যথেষ্ট লাল ছিল।
২
কুয়াশা নামলে
ধর্মের দাগ মুছে যায়,
রক্তের নয়।
৩
তোমাকে ফুল দেওয়ার কথা ছিল,
দেশটা এতক্ষণে
কবরের গন্ধে ভরে গেছে।
৪
নায়েব মাঝি ভেসে ওঠে,
ডুবে যায় শুধু
মানুষ হওয়ার অধিকার।
৫
শীতের সকাল।
তোমার হাতে গোলাপ,
আমার হাতে দ্রোহ।
৬
এক মাটির মানুষ,
কিছু ব্যবসায়ী এসে
সীমান্ত এঁকে দিল রক্তে।
৭
গোলাপটা রেখে দিলাম,
আজকাল লাল রঙ
অন্য কাজে লাগে।
৮
কুয়াশার ভেতর
প্রেমিকেরা ফুল খোঁজে,
আমি মানুষ।