কবিতা মেঘলা দুপুর
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
কবিতার বিষয় প্রকৃতি

মেঘলা দুপুর

সকাল থেকেই আকাশ কেমন
ঘনিয়ে ছিল অন্ধকারে-
হঠাৎ এক গর্জনের সহিত
বর্ষণ নামলো ভর দুপুরে।

ঝড়ের বেগে বইছে বাতাস
ধূলি ওরে চারিধারে-
পাখিরা সব দ্রুত বেগে
বাড়ির দিকে যাচ্ছে উড়ে।

এক চমকে আকাশ সাজে
বজ্র - ঝলকে মাতিয়ে তোলে-
অসমাপ্ত বৃষ্টি নামে
চারিদিকে জল ঝরে।

থামলো গিয়ে বৈকালে
মেঘের বর্ষণ শান্ত হলো
মেঘের ফাঁকে নতুন করে
নব রবি ফুটে উঠলো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments