কবিতা রাতের নিস্তব্ধতা
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
Review This Poem

রাতের নিস্তব্ধতা

রাতের বেলায় চাঁদের আলোয়
অপরূপ এক আলোক সজ্জা,
দিগন্তের এই আকাশ জুড়ে
লেগেছে এক স্নিগ্ধ মায়া।।

দিনের শেষে নিঝুম রাতে
কষ্ট ক্লান্তি যায় মুছে-
চারিদিকের মিটমিটে তারারা
অলস চোখে চেয়ে থাকে।

স্তব্ধ সেই বোবা আকাশ
অনেক কিছুই প্রকাশ করে-
আকাশ হতে মধ্য রাতে
কল্পনার এক রেশ নামে।

নিস্তব্ধ এই রাতের আকাশ
আমার মতোই স্তব্ধ আজ-
সবার আড়ালে আকাশ তলে
নিয়েছি আমার অন্তঃবাস।

রাতের নিস্তব্ধতা কাটিয়ে উঠে
ভোরের অপেক্ষায়-
ভোরের আলোয় রাতের স্তব্ধতা
উধাও হয়ে যায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted