কবিতা বন্ধু
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
কবিতার বিষয় জীবনমুখী

বন্ধু

বন্ধু হলো খোলা আকাশে
ছাতার মতো আড়াল।

বন্ধু হলো সকাল বিকেল
হাসিমজার স্থান।

বন্ধু-মানেই ঝগড়া ঝাটি
সুখ - দুঃখের চিরসাথী।

বন্ধু মানেই মনের কথা
প্রকাশ করার সঙ্গী।

বন্ধু মানেই একে অপরের
সুখ - দুঃখে ঝাঁপিয়ে পড়া।

বন্ধু মানেই ঘুরতে যাওয়া
পাশে নিয়ে পথ চলা।

বন্ধুত্বের সম্পর্কটা-
হয় যে বড়োই মধুর।

এরই মধ্যে লুকিয়ে আছে
জীবনের সব সুর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments