কবিতা বন্দি হয়েছি
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা

বন্দি হয়েছি

আমরা আজ বন্দি হয়েছি
আধুনিকতার সঙ্গী হয়েছি।
ফেসবুক - হোয়াটস্যাপ - ইন্সট্রাগ্রামে
নতুন একটা জগৎ গড়েছি।
চিঠি লেখা ভুলেছি আমরা
মেসেজটাকে আগলে ধরে;
নেটওয়ার্ক আজ এনে দিয়েছে
জগৎটাকে বন্দি করে।

বিশ্ব-ব্রহ্মান্ডের সকল অজানা
ছোট্ট সেই ফোনটাতে,
টাইপ করো গুগল - ক্রমে
অজানা তথ্য দেবে এনে।
সময়ের সাথে আধুনিকতার
শিকড় ছুঁয়েছি আজ-
ছোট্ট ছোট্ট গ্যাজেট গুলোতে
বন্দি হয়েছি তাই।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments