কবিতা বসন্ত প্রেম
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
Review This Poem

বসন্ত প্রেম

দেখেছি তারে নীল পাহাড়ে
খোলা কেশের দোলে,
তাহার মায়ার অবুঝ স্পর্শে
হৃদয় গেছে হারিয়ে।

নীল যমুনায় নৌকা লয়ে
ভাসবো তাহার সনে-
কল্পনাতে ঘর বেঁধেছি
অগোছালো মনে।

সপ্ততরী ভাসিয়ে দেবো
তাহার জন্যে আমি-
পায়ের নুপুর কনক বালায়
মানায় তাকে ভারী।

বৃষ্টি ভেজা সেই বিকেলে
তাহারে কাছে পেলে-
বাঁধবো আমি নতুন খেলা
তাহার সনে মিলে।

অজানা টানে আকর্ষিত
রাতের ঘোরে উন্মাদিত-
উষ্ণতার সেই প্রথম ছোঁয়ায়
বসন্ত প্রেম উন্মুক্ত।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted