কবিতা চক্ষুদান
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
কবিতার বিষয় জীবনমুখী

চক্ষুদান

হে স্রষ্টা; তোমার হস্তে সৃষ্টি মম
দুই নক্ষত্র নয়নও-
যাহা তুলিয়া ধরে এ ধরিত্রীর সৌন্দর্য।

কত আছে উদ্ভ্রান্ত জীব,
স্রষ্টা তব পদতলে।
যারা দেখেনি এ জগতের অপরূপ শোভা,
দেখেনি তোমারে...

আমরা সজ্জিত করি চক্ষু জোড়া-
রাঙিয়ে তুলি কাজলের টানে।
দৃষ্টি হীনরা বড়োই অভাগী,
তাদের সুন্দরতা অন্ধকারে।

চক্ষু মোর লজ্জিত আজ, অন্ধ হৃদয়ের স্বরে।
অচেনা চেনা হয়েছে আজ,
হয়েছে অনেক কিছুই দৃশ্যমান;
আজ মোর নয়নও দিয়া
অন্যের তারা উঠুক ফুটে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments