| কবিতা | প্রেমিকেরা প্রেমিকারা |
| কবি | ভাস্কর চক্রবর্তী |
| কাব্যগ্রন্থ | কবিতা অঞ্চল - ১ |
| কবিতার বিষয় | প্রেম |
প্রেমিকেরা একদিন স্বামী হয় । স্বামীরা তারপর আর
প্রেমিক থাকে না ।
অথচ ওমলেট খায় । ফিশফ্রাই খায় ।
দু-তিন চারপাক রাস্তায় ঘুরে এসে
বিড়ি খায় ।
আরো একটু রাত হলে ন্যাংটো ছবি দেখে।
প্রেমিকারা ? তারা বা কোথায় যায় ?- তারা তো স্ত্রী হয়, আর
পেটে বাচ্চা ধরে ।
কথাগুলো, কোথায় হারিয়ে যায় । রান্নাঘরে আলো জ্বলে ওঠে ।
