| কবিতা | তুমি |
| কবি | বর্ষা সাহা |
| সময় | ২০ সে এপ্রিল ২০২০ |
| কবিতার বিষয় | প্রেম |
এ শহরে হঠাৎ করে আঘাত আসে
মনের ভেতর বাস্প, আর-
"তুমি" নামের সোহাগে সাজে।
ভালোলাগার পারদগুলোয়
"ক্ষত" হয়ে কামড়ে ধরি;
খুব টলমল চোখের পাতায়
বইতে দিয়ে আদর করি।
তোমার জন্য অঝোর ধারায়
হয়তো কোনো শ্রাবন বেলায় ,
হয়তো কোনো ব্যস্ত ঝোলায়,
পাগল হয়ে শহরে নামি ,
এই উদাসীন আলগা হাওয়ায়
জীবন যেন ধুলোবালি।
শহরে যেন হঠাৎ করে আঘাত আসে
যখন,
তোমার নামের বানান করি।
