কবিতা সিন্ধু সভ্যতা আর মাধবীলতা
কবি আজিজুল হক
উৎসর্গ মাধবীলতা কে
লিখার স্থান কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ, সমসাময়িক
Review This Poem

একটা বিরাট স্থাপত্যের ভগ্নস্তূপে আমার বাস,
সিন্ধু সভ্যতার স্নানাগারে স্নান সেরে
আর্যপুত্র তখন শ্রীকৃষ্ণের রাসলীলায় অবাধ উন্মত্ততায় ভাঙছে প্রাচীন সৌধগুলো,
ঝুরঝুর করে ঝরে পড়ছে আমার অতীত।
প্রশ্বাস আর নিঃশ্বাসের ব্যাবধানে
যেখানে পরাগরেণুর মতো ভেসে বেড়াচ্ছে
অগনিত দৃশ্যপট…..
দূরে দাঁড়িয়ে বাবরের মাথায় হাত বুলিয়ে হাসছে স্বয়ং শ্রীকৃষ্ণ।
আমি এক বিরাট স্থাপত্যের বাসিন্দা
যার প্রতিটি ইটের দেয়াল ও চুন সুর্কির স্পর্শ গুলো তো বটেই
এমনকি তার গা ছুঁয়ে যাওয়া বৃষ্টিফোঁটা ও রোদন ভরা বসন্তও
মাধবীলতা কে চেনে ।
ঝরে পড়া আমার অতীত
ক্রমশ স্তুপের আকার নিচ্ছে
একপাশে,
স্থবির হয়ে আমার পাশে দাঁড়িয়ে মাধবীলতার অবয়ব,
মিছিল চলছে তখন দাঙ্গা কবলিত এলাকায়!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted