| কবিতা | ভেঙে ফেল প্রাচীর যত |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | মাধবীলতা |
| লিখার স্থান | কোচবিহার |
****ভেঙে ফেল প্রাচীর যত****
আজিজুল হক
তোমার রক্তচক্ষু ভালোবাসার মাপকাঠি নয়,
তোমার মন আর মস্তিষ্ক দুটো এক রস্মিতে বাঁধা পড়েনি কখনও,
তুমি ধর্মের দোহাই দিয়ে মেতে উঠ উল্লাসে,
ভক্তি নেই কোথাও!
ঈশ্বর কিংবা ঈশ্বরী তোমার আরাধ্য নয়,
তোমার লক্ষ্য হুর কিংবা পরী!
আসলে ধর্ম বুঝি এরকমই হয়!
তুমি ইশতেহারে লিখ আল্লাহ কিংবা হরি
মসজিদে গিয়ে দোয়া ম্যাঙ্গো,
মন্দিরে দাও গিয়ে ধ্বনি *বলহরি,*
ঈশ্বর তো নয়ই,তোমার অভীষ্ট শুধু
অর্থ ,ক্ষমতা কিংবা নারী!
তুমি প্রেমের নামে ষোলোকলায় মেতে উঠ অবিরত,
সে তুমি পুরুষ কিংবা নারী!
চোখে তোমার ক্ষমতায়ন,
লক্ষ্য শুধু দুর্গা নামের মূর্তি টা কে সামনে রেখে
আসল দুর্গার সকল ঐশ্বর্য চুরি..
মেহেদি কিংবা ঈশা,বিষ্ণু কিংবা কলি
ক্রোধ কাম লালসায় খাচ্ছে জ্বলানজলি..
ধর্মগ্রন্থ লিখেছে মানুষ ,ঈশ্বরের নামে মিছেই
বলিহারি..
দোজখ কিংবা নরকের মাঝে নারীই শুধু পাঠাবলি!
হিজাব কিংবা সিঁদুর – আসলে দুটোই তো শৃঙ্খল,
পুরুষ তোমার চিহ্ন কোথায়?
যত সব ভণ্ডামিটাই কি আসল?
দুর্গা দুর্গতিনাশিনী,আসবে তুমি বছরের পর বছর,
কে দিয়েছে দিব্যি তোমায় আসতে হবে ফিবছর?
যখন খুশি আসবে তুমি বাপের বাড়ি,
পারো না কেন? বাঁধা কোথায়?
আসলে তুমিও বন্দিনী নারী!
ধর্মগুলোই যত নষ্টের গোড়া..
ভেঙে ফেল,ভাঙ্গ সে সব কারা।
আর কত?
এবার চল ফিরিয়ে দিই বিষ্ণু কিংবা আল্লায়,
সব ধর্ম তোমরাই নাও,
আমাদের শুধু মানুষ গুলোই ফেরত দাও,
হিজাব কিংবা সিঁদুর পড় এবার নিজেই তুমি, মানুষগুলো চলো এবার নিজেদের ইশতেহার
নিজেরাই লিখে ফেলি….!
আজিজুল হক
22/9/22