কবিতা বড্ড অভিমানী টেথিস
কবি আজিজুল হক
উৎসর্গ দেশপ্রেমিক দের
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, রাজনৈতিক, সমসাময়িক
Review This Poem

****বড্ড অভিমানী টেথিস****
©আজিজুল হক
#koromandal #সব্যসাচী #ইসলাম #কবিতা #কলকাতা #তসলিমা #শিমুল #নজরুল #শুভ #ফয়জল #@

তোমার মত কষ্ট আর কেই বা দিতে পারে!
শুকিয়ে যাওয়া চোখের জল গুলো শুধু অপেক্ষা করে অরণ্য রোদনের !
বুক ফেটে আসা কান্না গুলো ভাঙতে চায় রুদ্র ঝড়ের বাঁধন ,
শুধু কষ্ট গুলো তখন বড্ড একলা হয়ে পরে ,
নিজের অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠে বিষন্নতায়।
চোখে এখন আর জল আসে না তাই!
এখন কান্না গুলো বড্ড শব্দহীন ..
আমার ঘর,বারান্দার ঘুলঘুলিতে আষ্টেপৃষ্ঠে আকঁড়ে মরে,
খোঁজ রাখে না তার চোখের জল।
কত রাত জেগে থাকে আমার চোখ দুটি,
তোমার ছবিগুলো এখন আর কোথাও খুঁজতে হয় না আর,
মনের চৌহদ্দিতে আঁকা আছে তার প্রতিটি অলিন্দ।
এভাবেই একদিন টেথিস তার সব অভিমান গুলো ফুলে ফাঁপিয়ে হিমালয়ের কোলে ঠাঁই দিয়েছে তার সব কান্না গুলো।
আজ কেউ সে কান্না দেখতে পায় না,
পর্যটকেদের অবারিত পদচারণায় কেঁপে উঠে টেথিসের বুক!
দুঃস্বপ্নের সেই অভিশপ্ত টেথিসের বেদনা গুলো তে এখনও জন্ম নেয় কত প্রেম!
জোড়া জোড়া চোখের নিত্য আনাগোনায় চোখের জল মুছে টেথিস নুতন দিন গুনে,
কোন এক নিরুদ্দেশ যাত্রীর চোখের জল ভেসে যায় হিমালয়ের ঝর্না হয়ে॥
আমি তাতে অবগাহন করি ,
অবগাহন করে, শুকিয়ে যাওয়া আমার অশ্রুগুলো,
বিন্দু বিন্দু সে চোখের হারিয়ে যাওয়া জলের স্রোতে তোমাকে হারানোর অনুচ্চারিত শব্দ গুলোর রং তুলিতে ছবি আঁকে হৃদয় আমার!
কোনো এক তিতির পাখির পথ চেয়ে থাকার মত ভালোবাসা গুলো পথ চেয়ে থাকে অনন্ত কাল!
ঝর্না গুলো পাহাড়ের গায়ে প্রেম ছুঁয়ে নেমে আসে,
তারপর, সব অভিমান গুলো নিয়ে আঁচড়ে পরে সমুদ্রে।
আমার বুকেও সে ঝড়ের ঢেউ আন্দোলিত করে মিথ্যাচারিতার পরশ কুঠারে!
সব পাখি গুলো তখন ঘরে ফিরেছে সন্ধ্যে নামার আগে,
সারাদিনের ক্লান্তি শেষে ঠাঁই নিয়েছে কপোতীর বুকে।
আমি শত চেষ্টা করেও পাখির সেই কলরবে তোমার গান শুনতে পাই না আর,
কোন এক ফেরিওয়ালার হাঁকে শিউলি ঝরা বিকেল গুলোতে সাঁঝবাতি জ্বলে না কোথাও..
জোনাকিরা আমার পাশে এসে বসে,
আমি তাদের গল্প শুনি,
নিজের গল্প নেই বলে তাদের গল্পে রুদ্র কে খুঁজে পাই বার বার!
রাতের তারাগুলোর দিকে চেয়ে আমার চোখ এখনও রোজ খোঁজে তোমায়..
তুমি হয়তো তখন ধ্রুবতারার মত অন্য গ্রহে আলো জ্বেলেছ!
আমার শুকিয়ে যাওয়া চোখের জল গুলো বড্ড নিষ্প্রভ হয়ে তবুও তোমায় খোঁজে,খোঁজে অহরহ:
এভাবেই রাত কেটে যায়!
টেথিসের বুকে এখনও সব হারানোর বেদনা!
আকাশে জমে থাকা মেঘ গুলো একটু পরেই কান্নার ঢেউ হয়ে তোমায় হয়তো ভিজিয়ে দেবে,
মেঘের ভালোবাসায় আমিও থাকি,
বৃষ্টি হয়ে ঝরি রোজ ।
কান্না ছড়ানো হৃদয় ভেজে না তবুও॥
চোখের পাতা গুলো কিছুতেই বন্ধ হয় না এখন ,
এখন আর কেউ বলতে আসে না,
ঘুমিয়ে পড় তাড়াতাড়ি।
সারাক্ষণ চেয়ে থাকে চোখ
মাধবীলতা বেড়ে উঠে বাগান জুড়ে ,
তার লতায় নুতন শিকড় গজিয়েছে ,
আমি সেই সৌন্দর্যে এক জোড়া পাখিকে বাসা বাঁধতে দেখেছি।
আমি রোজ এভাবেই জেগে থাকি ॥
আমার কষ্ট গুলোর কান্না এখন আর লুকাতে হয় না,
ভেতরে কষ্ট গুলো বড্ড তাতিয়ে বেড়ালেও দেখতে পায় না কেউ!
আমি উল্লসিত হয়ে তাকে পুষ্পায়িত কবরে শুইয়ে দি,
দেখা যায় না।
চোখের জল গুলো অমল বাতাস ছুঁয়ে বাসা বাঁধে নিরন্ন বিছানায়!
কোন এক কবির দুর্বোধ্য ভাষা যুক্ত কবিতায় হারিয়ে যাওয়া আমার সব অশ্রুগুলো
এখন আর কেউ পড়ে না,
কেন না সে ভাষায় প্রেম থাকে না,
থাকে শুধু অন্ধকার আর শরীরী আস্বাদন !
আমি শ্রীকৃষ্ণের বাঁশির সুরে আযানের ধ্বনি শুনতে চাই শুধু……
তুমি তাতে প্রেম খুঁজো,
আমি টেথিস হয়ে সব যন্ত্রণা কে আমার বুকে ঠাঁই দেব।
. ……….আজিজুল হক
11/6/23
…………….

guest
0 Comments
Newest
Oldest Most Voted