কবিতা প্রান্তজনের মহালয়া য
কবি আজিজুল হক
সময় 25/9/22
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা সাম্প্রতিক
Review This Poem

প্রান্তজনের মহালয়া
আজিজুল হক

কেমন আছিস ,মা তুই?
ভাল আছিস তবে!!
বছর ফিরে আসবি ফি’বার,
বলতো,কিসের লোভে?
নিস তো সেই পূজো শুধু,
ভোগবিলাসের নামে ছেলেগুলোর গলায় বসাস ছুরি
আবদারের নামে!
একটুও কি হয় না দয়া ছেলেগুলোর প্রতি!
এমনি আয় , ঘুরে যাবি ,অসুর নিধন কাজ
নয় যে তোর!
কেন না মর্ত যে আজ অসুর ভূবন!
কাকে ছেড়ে মারবি কাকে?
ভক্তি ভরে তোকে ডেকে এনে সবাই সাজে
কেস্ট কিংবা সব্যসাচী ,মদন!
বিষ্ণু দেখ, ঘুমিয়ে আছে অস্ত্র দিয়ে তোমায়,
ব্রহ্মা শুধু বসে থাকে অহঙ্কারী মাথায়!
ভোলানাথ টা পাগল আমার,বন বাঁদাড়ে ঘোরে,
কখন যে তার পড়বে কি মনে
ফিরবে দ্বারে দ্বারে. ।
ইন্দ্র বেটা মস্তিতে ডুবে ,আয়েশ করে রোজ নামচা
কার্তিকের আর কি দোষ বল,
মর্তে যদি থাকে অপ্সরারা!!
গণেশ শুধু বেজায় ভাবুক,
লক্ষী,সরস্বতী পার্লার নিয়ে ব্যস্ত ..
একা তোর আর শক্তি কোথায়,
মা তুই যে বড়ই নিঃস্ব!
তবুও মা , তোর নাম ভাঙিয়ে চলছে কত উল্লাস,
ছেলে গুলো সব পথে বসে ভুগছে বারোমাস।
শাসনের নামে শোষণ যে রাজ্য জুড়ে বটে,
ধর্মের নামে ভণ্ডামিতে দেশ টা যে সেলুলার বটে!
জাতের নামে ওরা সবাই শাসন শোষণের খোঁজে অজুহাত,
মা তুই সাজ না আবার অসুরনিধনি
মহিষাসুরমর্দিনীর সাজ!
আজিজুল হক
25/9/22

guest
0 Comments
Newest
Oldest Most Voted