| কবিতা | নকশী কাঁথার বসন্ত |
| কবি | আজিজুল হক |
| সময় | ১১/৭/২৩ |
| উৎসর্গ | মানুষের জন্য |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, রাজনৈতিক, রূপক, সমসাময়িক, স্বাধীনতা |
***নকশী কাঁথার বসন্ত***
©আজিজুল হক
#কথা #নাজিম #শ্রুতি #সব্যসাচী #কবিতা #মেসি #কলকাতা #তসলিমা #সুনীল #ওরনা #নজরুল #ইসলামপুর #সুকান্ত #Bhattacharya
একদিন আমি নিরুদ্দেশ হব,
ছায়া ঢাকা আমার সমস্ত দুঃখ গুলো কে নিয়ে !
জমিয়ে রাখা সমস্ত দুঃখ গুলো বড্ড নিঃসঙ্গ হয়ে পড়ছে প্রতিদিন ।
পৃথিবীর আনাচে কানাচে ,
ইটে,কাঠে পাথরে ,দেয়ালে দেয়ালে উপছে পড়া কান্না গুলো ভেসে ওঠে নানান রঙে,
হৃদয়ের ক্যানভাসে আঁকা সব ছবি গুলো কে ব্যান্ডেজে পেঁচিয়ে চুপিসারে পাড়ি দেব
অগস্থ্যা যাত্রায়!
তুমি থাকবে আমার দুঃখ সাজানো মঞ্জিলে ।
রক্তাক্ত কবিতায় জীবাণুনাশক বিষ ছড়িয়ে
নিরুদ্দেশ হব আমি ....
তোমার স্বার্থেনেশি প্রেম কে ঘেন্না করি।
তোমার বিষাক্ত প্রেমের বুলেট ঝাঁজরা করে যুবকের পাঁজর,
প্রিয়তমার শরীর জুড়ে এঁকে দেয় বিষ দাতের ছোবল,
কামড়ে, হিঁচড়ে পুরুষত্বের নগ্নতা ।
আমার অর্ধসমাপ্ত স্বপ্নগুলো কাঁদে নীরবে ,নিভৃতে।
প্রতিদিন সে অভিশাপ বাড়াবে দুঃখের পাহাড়,
মান - হুষের মৃত্যু হবে অনতিবিলম্বে,
তার মধ্যে বেঁচে থাকবে কিছু প্রাণ ,
যারা প্রতিযোগিতার পুতুল দৌড়ে হিংস্র হায়নার সঙ্গে
ক্ষুধার্থ সিংহের মতো গর্জে উঠবে।
আমি সেদিন সে দুঃখের সাথে নিরুদ্দেশ হব ,
কিছু আত্মারা পেতাত্মা হয়ে ভর করবে আমার ভন্ড সন্যাসীর হৃদয়ে!
আমি লাশ গুনব অজস্র ..
যুবকের হাতের বন্দুক,
যুবতীর সম্ভ্রম ছিন্নভিন্ন হয়ে আমার মসনদে আলোক উজ্জ্বল মহিমায় শোভিত হবে!
আমার দুঃখ গুলো হোক আমার নিসঙ্গ সঙ্গী!
কেউ ভালো নেই আমার চেনা শহরের অলিতে-গলিতে!
অভিযোগ গুলো রাশভারী চোখে বড্ড অভিমানী আর বিপদ্জনক ভাবে প্রমাদ গুনছে ভবিষ্যতের,
মায়েদের চোখের জলে কবর স্নাত!
আমার কবিতা গুলো নির্বোধ
বধূ বেশে
ধূলিকণা চরণের স্পর্শ পেতে চায় বারবার,
রোদে ,বৃষ্টিতে ভিজে।
বুকের ভাঁজে সাজানো ব্যাথা গুলো উত্তর খোঁজে নিরবতায়!
নকশী কাঁথার মাঠ ভরা বসন্তের সুবাসে সাজে লাল গোলাপ ভোটের লাইনে দাড়ানো যুবকের রক্তাক্ত লাশে!
দুঃখ গুলো রোদ মাখা বাতাস কে জড়িয়ে ধরে বাঁচতে চায় আবারও নুতন করে।
রক্তাক্ত হয় পশ্চিম আকাশ!
আমি আমরণ ভালবেসেছি নিরুদ্দেশ দুঃখ কে এক অদ্ভুত রহস্যময়ীর ছদ্মবেশে !
©আজিজুল হক
১১/৭/২৩