কবিতা ছেঁড়া শাড়ীটা
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
কবিতার বিষয় প্রতিবাদ, প্রেম, ভারতবর্ষ, রাজনৈতিক, স্বাধীনতা

ছেঁড়া শাড়ীটা ...
আজিজুল হক
@Everyone

চিত্রাঙ্গদারা আজই প্রথম নিবস্র , তাতো নয়..
প্রতিদিন তারা নিবস্র হয় ,
তোমাদের লক লকে জ্বিভ তা চেটে চেটে খেয়ে আজাদীর অমৃত জয়ন্তী কে লাল নীল হলদে আলোর টেবিলে মদের গেলাসে শ্যাম্পেনের মায়াবী নেশায় উৎযাপন করে!
একদিন মিছিল হোক শুধু উলংগ ভারতের ,
নেতারা দেখুক ,ধর্ষকরা দেখুক তাদের জন্মস্থান।
চিত্রাঙ্গদারা ঠোঁটে লিপিস্টিক মেখে
আমাদের মুখে মাখিয়ে দিক আলকাতরার ফেস পাউডার!
অমৃত জয়ন্তী আমাদের আপনার হোক!
নাট্যশালার বিচারালয় নাট্যমোদী দর্শকদের বুকে আগুন জ্বালায় না এখন,
বরং লক লকে জ্বিভ গুলো লম্বা হয় ক্রমশ ..
মাথায় হাত বুলিয়ে যায় ধর্ম কিংবা জাত!
বিচারালয় ছেড়ে দিলেই নিশ্চিন্তে সাংসদ কিংবা অন্য কোন পদ!
লোভ লালসার ভারত !
আমার মায়ের ধর্ষণ ভূমি নয়!
আবার মিছিল হোক ,উলংগ মিছিল , উলংগ ভারতে !
ধর্ষকরা দেখুক তাদের জন্মস্থান!
আর আমরা !
নির্বিষ কতগুলো অপদার্থ ,
চায়ের ঠেক গুলো গরম করে তুলি,
বুদ্ধিজীবীর তকমা লাগুক তাতে!
©আজিজুল হক
২২/৭/২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted