কবিতা অশুভ আঁতাত
কবি আজিজুল হক
সময় 18/6/23
উৎসর্গ মাধবীলতা
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, ভারতবর্ষ
Review This Poem

**অশুভ আঁতাত**
আজিজুল হক

একটা ঝড় উঠুক মাধবীলতা,
সব লণ্ড ভন্ড হয়ে যাক, সব বিদ্বেষ বিবাদ …
বন্ধুত্বের মোড়কে যে সম্পর্ক,
তা নেমে আসুক সমমুক সমরে..
*গোধরা* ও* হে রাম* এর মতন।
আমি হাসি মুখে পান করে নেব গরল,
তুমি পাহাড়ি ঝরণায় সিক্ত কর বসন,
লোক দেখানো উন্নয়ন একদিন বেড়াল হয়ে ঝুলি থেকে বেরবেই,
তুমি বলবে, সন্ত্রাসবাদী!
তোমার সুরে মূর্ছা যাবে কত জন,
আমি অপলক চোখে ওপার থেকে বলব তোমায় , এই বেশ ভাল আছি !
তুমি কিন্তু সেদিনও উচ্ছল আনন্দে
পাহাড়ি ঝরনায় মেতে উঠবে আর বলবে, আলোচনার দরজা খোলা আছে ,
আমি সেদিন অনেক দুরে….
আজিজুল হক
১৮/৬/২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted