কবিতা অপবাদে জন্ম নাও
কবি আজিজুল হক
উৎসর্গ মাধবীলতা
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা সাম্প্রতিক
1/5 - (1 vote)

**অপবাদে জন্ম নাও**
আজিজুল হক
রাত অনেক গভীর ,
গল্প বুড়ো ঘুমিয়েছে,জেগে আছি আমি ,
তুমি আসবে বলে ……..
দুচোখের দুটো কথায় হারিয়ে যাবে সমস্ত অপবাদ , কাশ্মীর কিংবা বালুচিস্থান আসলে
দুটো কাপুরুষের গল্প ,
ওখানে সভ্যতা জন্মায় না,
রোজ সভ্যতার বলি হয়,
চোখ কান খোলা রেখো …..
কেউ সত্যি বলেনা, ইতিহাসও না,
কারণ ইতিহাস আজ নিজেই অপমানিত ,
তোমায় আগলে রেখেছি তাই ,
অপবাদেই না হয় জন্ম হোক তোমার আমার ……., চলো নতুন করে লিখি ইতিহাস , পাকিস্তান ,ভারত ,বাংলাদেশ
কিংবা হিন্দু _মুসলিম, আর্য_ অনার্যর বিভেদ মুছে জন্ম হোক এক মানব শিশুর ——–
**সেই হোক সভ্যতার শেষ পূণ্য বাণী **
রবীন্দ্রনাথ ঘুমাক নিশ্চিন্তে…….!!
বিদ্যাসাগর টা অন্তত নচিকেতা ছিলেন না!
নিদেন পক্ষে সুবোধ সরকার নন!!
বুদ্ধি বেচেন নি তিনি. !
মুখ আর মুখোশের আড়ালে
ইতিহাস গড়তে নেই….
ওতে ঘুন ধরে প্রেমে…..

26/9/22

guest
0 Comments
Newest
Oldest Most Voted