কবিতা অপদার্থ ঈশ্বর
কবি আজিজুল হক
সময় 16/5/23
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, রূপক
3/5 - (1 vote)

**অপদার্থ ঈশ্বর**
আজিজুল হক
#কবিতা #তসলিমা #beauty #এটি #history #কবিতার #শুভ

আমার মৃত্যু যদি হয়, হোক,
ভাল থেকো তুমি।
পথের আবর্জনা গুলো দুর হোক,
রাজপথে দাড়িয়ে থাকা আমার ছেলেরা নিজেদের দাবি ফিরে পাক তবুও!
ওভাবে স্বাধীন দেশে বিদেশি ব্রিটিশের চেয়েও নোংরা রাজনীতি বন্ধ হোক তবুও!
আমার মৃত্যু যদি হয়,হোক,
ভালোবাসা গুলো বেঁচে থাক তবু,
আকাশের মেঘ গুলো বাঁচুক,
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিক হৃদয় তোমার..
তপ্ত হৃদয় আশ্বিনের আনন্দে মাতুক!
আমি আগুন হয়ে পুড়িয়ে দিতে চেয়েছি তোমায়,
নিজেই পুড়েছি সে দহন জ্বালায়!
স্নিগ্ধতার দোহাই দিয়েছি বারবার ..
বুকে তখন আগুন জ্বলছে দাউ দাউ..
দুয়ারে তখন দাড়িয়ে আজরাইল!
আমি সময় চেয়েছি দুদণ্ড তোমায় ভালবাসবার ,
হেসেছে স্বর্গের দেবদূত!
আমার মৃত্যু হয়, হোক,
আমার মেয়েরা ভালো থাকুক..
মিথ্যে ভালোবাসায় ক্ষুধার্থ দেহের দহন জ্বালা থেকে মুক্তি পাক তবুও!
কোর্ট কাচারীর দুয়ার খুলুক ঈশ্বরের অপেক্ষায়!
তুমি হাসছ বুঝি?
আমি কিন্তু তথৈবচ,
কি নিদারুণ নোংরামিতে আমাদের যৌবন গুলো বেড়ে উঠছে!
ভিখারি আজ যুবরাজ সেজে পথে পথে ভোট ভিক্ষের নামে যৌবন গুলোকে বিক্রির বেসাতিতে মেতে উঠছে,
মোসাহেবেরা তবুও নিলজ্জ ভঙ্গিমায় হাত তালি দেয়,
নিজেদের মেয়েকে পারলে উপহার দিতেও লজ্জা হয় না এদের,
ভাবখানা যেন এমন,একবার সুযোগ দিয়েই দেখ না!
নির্লজ্জ আদিমতা থেকে মুক্তি চায় ভোট বাক্সগুলি!
আমার মৃত্যুতে যদি তা হয়,হোক,
যৌবন গুলো বাঁচুক প্রেমে আর সোহাগে!
আমার কবিতা গুলো মাধবীলতার প্রেমে উৎসারিত হোক,
আমার মৃত্যুতে তাতে ফুল ফুটুক!
আমি জাহান্নামের আগুনে অমরনাথের বরফ চূড়া গুলো ঢেলে দেব,
জাহান্নাম গুলো ভেস্তে যাক,
বেহেশ্ত গড়ে উঠুক ঈশ্বরের স্বর্গরাজ্যে।
আমি তাতে সব নির্বাচনী ইশতেহার গুলো টুকরো টুকরো করে লালকেল্লায় প্রজাতন্ত্র দিবসে তেরঙা তুলব!
আমার যদি মৃত্যু হয়, হোক,
ভালোবাসা গুলো বেঁচে থাক তবু..
বেদান্দের সাথে কোরআনের সোহাগ শয্যা
নুতন চাদরে আগামীর সঙ্গীত গেয়ে উঠুক তবুও আরবার,
ভগবান আর আল্লাহ মিলে জওয়াব দিক..
ইব্রাহিম,আব্রাহাম,ব্রহ্মা – পার্থক্য কোথায়?
খুঁজে দেখ ভালোবাসা গুলো একই রূপে ,
ধরা দেয় বিভিন্ন ভাষায়!
আমার মৃত্যু হয়, হোক..
বেঁচে থাকে না কেউ চিরকাল..
আমার কবরে শুধু মাধবীলতার বীজ বপন কর তুমি,
আমি হাসরের ময়দানে ঈশ্বরের কাছে
সব নির্লজ্জতার হিসেব বুঝে নেব কড়ায় গন্ডায়!
আজিজুল হক
16/5/23

guest
0 Comments
Newest
Oldest Most Voted