কবিতা অগস্থ্য যাত্রা
কবি আজিজুল হক
উৎসর্গ মাধবীলতা কে
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, বিরহ
Review This Poem

অগস্থ্য যাত্রা
©আজিজুল হক

আজকাল ভীষণ হারিয়ে যেতে ইচ্ছে করে
এক অনন্ত আকাশ ব্যাপী..
আমার খুব ইচ্ছে করে সূর্য টা কে জিজ্ঞেস করি ভানুর মিথ্যে গল্পের কিংবা মেরাজের উৎস টা কি?
খুব ইচ্ছে করে হারিয়ে যেতে যেতে অমৃতকুম্ভের মিথ্যে গল্প গুলোর সাথে দাজ্জাল কিংবা ঈশা ও মেহেদীর আর একবার সখ্যতা গড়ে দি!
খুব ইচ্ছে করে হারিয়ে যেতে যেতে টেথিসের মত দুঃখ গুলো কে বুকে নিয়ে হিমালয়ের গল্প লিখি..
আমার খুব ইচ্ছে করে বনলতার দুঃখ গুলোর সাথে মাধবীলতার অপবাদ গুলোকে ভাসিয়ে দিয়ে আসি জান্নাতের গুল বাগিচায়!
ঈশ্বরের মিথ্যে গল্প গুলো চাক্ষুষ করুক তা !
ইচ্ছে করে লুকিয়ে দেখি তোমার মিথ্যে প্রেম !
চোখের আড়াল হলেই কত টা উতলা হয়ে ওঠো আসলে তুমি।
আমার খুব হারিয়ে যেতে ইচ্ছে করে অনন্ত আকাশ ব্যাপী।
একা এক ক্লান্তিবিহীন শূন্যতায় নির্বাচনী ইশতেহার গুলোতে আগুন জ্বালিয়ে ভগবান নামক অজুহাতের মুখে ছুড়ে মারি,
পুড়ে যাক মুখখানা ফুলবাগানের নেহার বানুর মুখের মত।
আমার খুব হারিয়ে যেতে ইচ্ছে করে
নদীনালা পেরিয়ে লক্ষিন্ডারের লৌহ কুঠিরে ..
মনসার হিংস্র আক্রমণের গল্প গুলো তুলে আনি পাথরের হৃদপিন্ড থেকে,
মিথ্যে গল্পগুলো আমাদের ভন্ডামি কে ক্রমশ বাড়ায়..
বাড়ায় নিজেদের হারিয়ে যাবার অগস্থ্য প্রেম।
জীবন এমনই, একদিন সত্যি সত্যি হারিয়ে যেতে হয়,
আর সেটা নিজে না চাইলেও।
কষ্ট টা বাড়ে বইকি তখন,
হারিয়ে যাওয়া মানুষ টা যখন
হারাতে না চেয়েও
তোমার অনাত্মীয় আত্মীয়ের চেয়েও তোমার চোখের জল হয়ে যায়..
সে আর ফিরে আসে না কখনও,
আকাশের তারাদের মত খসে পরে
কৃষ্ণ গহ্বর এর অদৃশ্য অতল গহ্বরে।
,©আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted