কবিতা শুকনো পাতার সৌধ
কবি আজিজ বিন নুর
সময় নভেম্বর ২৯,২০২৪
উৎসর্গ শারমিন
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
সম্পৃক্ততা শৈশব প্রেম
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, বিরহ, মৃত্যু, রূপক
Review This Poem

এমন তো কোন পাখি পল্লব রাখি নি আঁখি পটে
কুয়াশা মোড়ানো চাঁদ ক্লান্তিশেষ অবসাদ দগ্ধ চিরকুটে
রাখি নাই উঁকিমেঘ আঁকিবুঁকি তমাসার বীতশ্রদ্ধ খরা
অহল্যা বিভ্রম তবে কুহেলির উৎসবে কেন খাবে ধরা?

পৌষালি দরস শেষে বিষুব সারথী হিম রেখে অক্ষধুম
মেরুকে অরোরা দেয় বরুনার চোখ তবু পিষে চলে ঘুম
বৃষের কার্নিশে তবু ফাগুন পূর্নিমা দোলে ফেঁসে যায় রাত
কে আমাকে ভালবেসে মরনের পাশে বসে হয়েছে করাত?

গিলে যায় পাখি ফুল কাগুজে শার্দূল অনিমিখ পাতা কুঁড়ি
আমাকে শুধুই খায় ফাগুনের জ্যোছনায় শতবর্ষী বুড়ি।
শুকনো পাতার নামে যতই রয়েছে সৌধ– মেয়েলী আষাঢ়
একদিন ভালবেসে স্রোতের উল্লাসে এসে টেনে নেবে ঘাড়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted