| কবিতা | মন বলে |
| কবি | আজিজ বিন নুর |
| সময় | নভেম্বর ২৪,২০২৪ |
| উৎসর্গ | শারমিন |
| লিখার স্থান | মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর |
| সম্পৃক্ততা | শৈশব প্রেম |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
মন বলে
ফিরে এসো, দেখো এ ময়ুর সিংহাসন
কত বড় সম্রাজ্ঞী হয়ে চালাও এ হৃদয়
মন বলে
উঁকি মেরে দেখো এক ধ্রুব ঈশ্বরী
হৃদয়ের আরশিতে,
নেই কোন খুঁত যার নেই কোন ক্ষয়।
মন বলে
একবার দেখো এসে অক্ষয় মহরত খানা
তোমার নামে আমার কোরবানী,
তোমার নামে সব ফানা।
মন বলে
আমার হৃদয়ের আমি শুরু করি পুজা
যেখানে অমৃত তুমি
অমরত্বে মেতে আছো হৃষ্ট দশভুজা।