কবিতা নামতা লিখে দিন
কবি আজিজ বিন নুর
সময় নভেম্বর ০১,২০২৪
উৎসর্গ '২৪ এর সকল শহীদ
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
সম্পৃক্ততা গন অভ্যুত্থান
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রতিবাদ, বাংলাদেশ, ভারতবর্ষ, যুদ্ধ, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা

নামতা লিখে দিন

নামতা লিখে দিন অন্ধ সময়
খোঁড়া বিচার ও মূর্খের দেশ
হাতে-কলমে, কপালে ও কর্মে
গুণের নামতা লিখে দিন-- ব্যাস ;

আমার জলের অগাধ গানে
রম্যে হারায় ভরসার কূল
বিশ্বাসের মহামারী আমার দু চোখে
ভেসেছে বেমানান ভুলের মাস্তুল
শকুনের খাদ্য হয়ে বেওয়ারিশ
আদিখ্যেতা হয় আমার অনুরাগ
শিকারীর হিংস্রতায় বরাবর
আমার গুণেরা হয়ে যায় ভাগ।

নামতা লিখে দিন কুশলী ও কবি
নীতি নির্ধারণী পালের গোদা
নাগরিক নামতায় গুণ ভাগ হলে
এবার বাঁচাতে পারবে না খোদা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted