কবিতা দুঃখ রে তোর
কবি আজিজ বিন নুর
সময় ২৫ জানুয়ারী ২০২২
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ, রূপক
4/5 - (1 vote)

দু:খ রে তোর
গভীর প্রণয় রোদ্রে ধুয়ে নিস
দু:খ রে তোর ভ্যাপসা তাপে
ঘুরছি অহর্নিশ।
বরফ খুঁড়ে গুহায় যেমন
গরম পোহায় লোক
তোর সাগরে ভাসছি তেমন
ভাসাই পাহাড় শোক।
দু:খ রে তোর চতুর্মাত্রিক
বলয় দিয়ে ঢাক্
চুইয়ে মারে সুখের বাতাস
একটু পেলে ফাঁক।
চামড়া চিলে লবন দিলে
যেমন লাগে শক
সুখের ঝিলিক তেমনি পোড়ায়
হঠাৎ বেধড়ক।
দু:খ রে তোর বুকের ভেতর
আমার কবর দিস
রাহু সুখের দমকা ফিরাস
দোহাই দু:খ বিষ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted