কবিতা তুমি আমায় খুন করেছো
কবি আজিজ বিন নুর
সময় অক্টোবর ২৮, ২০২৪ রাত
উৎসর্গ বৈশাখী
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ

তুমি আমায় খুন করেছো
গুম রেখেছো বাকি
অচল হাওয়ায় লেলিয়ে দিয়ে বর্শামূখো ফাঁকি।

মুখোশ দিয়ে মুখ এঁকেছো
খড় বিছানো মনে
ঘরের মদে বিষ ঢেলেছো
বেঘোর পাটাতনে--

তুমি আমায় চাষ করেছো
কাজ রেখেছো বাকি
অচল হাওয়ায় লেলিয়ে দিয়ে বর্শামূখো ফাঁকি।

আমার মনের কেনা বেচা
খুব করেছো লাভে
তোমায় তুমি রাখছো তুলে
মোনালিসার ভাবে

তুমি আমায় টেস্ট করছো
ক্রেস্ট রেখেছো বাকি
অচল হাওয়ায় লেলিয়ে দিয়ে বর্শামূখো ফাঁকি।

আমার আমি নাই করেছো
নিখাদ তোমার তুমি
অসম প্রেমের ডোপপিপাসা
বিজন শ্মশানভূমি

তুমি আমায় বধ করেছো
শরৎ ডাকা পাখি
অচল হাওয়ায় লেলিয়ে দিয়ে বর্শামূখো ফাঁকি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments