বাংলা কবিতা, মৃত্যু যন্ত্রণা কবিতা, কবি অদিত্য চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা মৃত্যু যন্ত্রণা
কবি অদিত্য চৌধুরী
সময় ২৩ জুলাই,২০২০
লিখার স্থান ঢাকা,বাংলাদেশ
সম্পৃক্ততা মৃত্যু
5/5 - (1 vote)

মৃত্যুর পড়ে কেঁদে কোন লাভ আছে?
কান্না কী যায় কবরে?না কি
মিশে যায় খোদাই করা লেখার মতো
অনড় অস্থি হয়ে?
কেও কি যানে মৃত্যু যন্ত্রণা?
শুনেছি তা অনেক বেদনার।
কেও কি বলতে পারবে কেমন সে
আর্তনাদ?
আমিও চাই কিছু যন্ত্রণা ।
তোমরা কেও ভেবনা যন্ত্রনা
আমি চাইছি বিলাশিতায়।
আমি দেখছি আমার আকাশ
মলিন হল,
হঠাৎ করে মেঘ যে এলো,
দ্রুত এক দমকা হাওয়া
এসে ধুলোয় ভড়িয়ে দিলো,
কিন্তু জানো আমি ঝড় ভালোবাসি,
কালো মেঘ দেখে হাসি।
তবু হঠাৎ করে মাথায় আসে
আমার তো প্রেয়সী আছে,
সে এক বড়ই ভিতু মানবী
কালো মেঘে অযথা কাঁদে সে,
ঝড় থেকে বেঁচে থাকে সে,
তাই তো আমি তার জন্য বদ্ধ ঘরে
একলা বসে সূর্য দেখার প্রার্থনা করি।,
থাক না এসব কথা,
আচ্ছা কেউ কী আমায় বলবেন কি সে মৃত্যু যন্ত্রণা?
আধার ঘর ও মন্দ নয়,
পর্দা লাগিয়ে স্বর্গ মোর,
আধার ঘরের উষ্ণতা মন কে
চোখ কে দেয় শুষ্কতা,
আলোর যখন হয় প্রয়োজন
পর্দা খোলার হয় আয়োজন,
কিন্তু আবার মনের নেশায়
আলোর ঘরের হয় প্রস্থান,
আবার হঠাৎ মাথায় আসে
সঙ্গে আমার প্রেয়সী আছে
আধার তাকে তাড়া করে,
দম বন্ধে যায় সে মরে,
তাইতো আমি পর্দা খুলে
সূর্য তাপে কেঁদে মরি।
ওগো ভাই বলবেন কি
কেমন সে মৃত্যু যন্ত্রণা?
প্রেয়সী কে আমি আর খুজি না,
খুজবো কেন?চলে গেল সে,
আমায় রক্তাক্ত করে সে হারিয়ে গেল।
তুমি জানতে কেন চাও সে কে?
কষ্ট দিতে চাও?দাও না,দাও ভাই।
কেমন করে বুঝবো নাহয় কীসে হয়
সে যন্ত্রণা,মৃতুযন্ত্রণা।
আমার একটা স্বপ্ন ছিল।
সাদা কালো বোতাম চেপে
জাদুকরী শব্দ বানাই,
বোতামের সে শব্দ গুলো তারের বুকে ঠক করে আজ,
জাদুকরী এক যন্ত্র সে,
আমার খুবই ইচ্ছে হয়
বিলেতি এক সাহেবের মতন
যন্ত্রটাতে গান বাজাই।
নাম ছিল তার বেথোভেন সংগীতেরি
ভাষা দিয়ে ফেলত আমায় যব্দ করে,
ওই ভাষা দুর্বদ্ধ অধম আমি বুঝি নাহ।
কিন্তু ইচ্ছে দিয়ে কী আর হবে?
থাকবো না আর মর্ত বুকে।
আচ্ছা ভাই বলতে কি পারবেন কোথাকার
এ মৃত্যু যন্ত্রণা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted