বাংলা কবিতা, চিরচেনা তমসা কবিতা, কবি অদিত্য চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা চিরচেনা তমসা
কবি অদিত্য চৌধুরী
সময় ২৪এপ্রিল,২০২০
লিখার স্থান ঢাকা,বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
4.7/5 - (4 votes)

আকাশের বুকে রয়ে যাওয়া মেঘ
হয়ত বলতে চাচ্ছে অজানা এক বার্তা,
শহর যেখানে পুরো নিস্তব্ধ 
শশ্মানের দাবানল অথবা 
কবরের নিশ্চুপ আধার,
এ ঘোর যেন মৃত্যু বেলার 
এ ঘোর এক চাপা কান্নার,
শহরের এই তমসায় 
নাগরিক অপচ্ছায়া  হেসে বেড়ায়,
শহর যেখানে স্তব্ধ কবর যেখানে অস্পষ্ট
সেই মহাকালীন এক হাহাকার,
যেন বিগড়ে দিচ্ছে মেঘের কারবার,
মেঘের সেই আর্ত্নাদ যেন 
গর্জে বলে প্রেতের কারবার,
আকাশ হতে আলোর অভাব
সেই ক্ষীনলোক আমাকে ভাবায়…
আমি দেখি তমসায় নিস্তব্ধ 
চাঁদের আলো,
ম্লান হয়ে যাওয়া পুর্ণিমা,
যেন শঙ্কায় মারে নাগরিক সন্ধ্যা…
নাকি তাঁরা আভাস দিচ্ছে
 মলিনতার,
নাকি বলছে দেখ যাত্রা তোমার 
ভীষন কালো…
হয়ত আমি তোমায় আমার মনের শঙ্কাখানি,
হয়ত আমি মিলিয়ে যাব
চিরস্তব্ধ আধার মাঝে,
আমিও হব কবর পারের চেনা আধার
নিয়ন আলোয়…

guest
0 Comments
Newest
Oldest Most Voted