| কবিতা | আপন মৃত্যু |
| কবি | অদিত্য চৌধুরী |
| সময় | ৬ এপ্রিল,২০২০ |
| লিখার স্থান | মিরপুর,ঢাকা |
কেটে যাওয়া পথেরই মাঝে
দৃষ্টির অবহেলা,
পতিত সে কান্না গুলো আজ
সূর্যাস্তের খেলা,
আমার আধার আমার
মস্তিষ্কের যন্ত্রনা চিনে,
তোমরা সবাই আজ
দেখবে সে অনিবার্য খেলা,
দেখবে পরিপূর্ণ সজ্জিত
জীবনের সেই মেলা,
নিস্তব্ধ রক্ত হীন দেহ
পর্দার আড়ালে,
চোখের ভেতর অপূর্ণতা
জীবনের আড়ালে,
তীব্র খেয়াল সমসরে
গাইছে দূরের মৃতুপুরীরর আধার
নিয়ে আমার সুরে,
হচ্ছে যেন শব্দ রূপে
কত জল্পনা,
করছে তারা আমায় নিয়ে হাজার কল্পনা,
আমি এখন অন্ধকারে
মৃতুপুরির সেই শহরে,
সেথায় আমি পুষ্প রূপে
ফুটছি সদা তোমার মনে,
তোমার চোখের আধার নিয়ে
কান্না হতে তীব্র হয়ে
নিস্তব্ধতা দিয়ে যাচ্ছি আজ,
স্বপ্নলোকের তীব্র ঘোরে,
ছিন্ন হয়ে আমি ভাসবো নাহ
সুরের রঙে আর কাদব না,
অনুল্লেখিত আমার বিদায়
নিশ্চয়ই পৃথিবীর নিয়ম ছোয়ায়,
তবুও আমার সমাধি জুড়ে
ফুলেল সুবাস তোমার তরে,
তোমার ঠোঁটের রঙিন ছোয়া নিয়ে
এসো আমার সমাধি ঘরে,
সমাপ্তি আজও সুখের নয়
লাশের ভিড়ে পচে যাওয়ার জয়
সেথায় আমি নিরাকারের ছোয়ায়
তোমাদের থেকে অনেক দূরে।
