কবিতা সাড়া না পেয়ে
কবি আতিক শান্ত
সময় মধ্যরাত
লিখার স্থান ময়মনসিংহ
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

তোমায় ডেকে পায়নি সাড়া
অবেলার ভুল কড়া নেড়ে,
আকাশকুসুম স্বপ্ন ছড়া
আরকিছু না, না-পাই ভেবে।

লাল লাল লাল শিমুল রঙা
রক্ত জমাট শাড়ির আঁচল,
ছারখার সব পাওয়ার ছিলো
বলেই গেলাম আবোল তাবোল!

তোমায় দেখে যায়নি কাছে
শুভ্র প্রীতি,আবাক হলে?
এসবের কিইবা মানে, এ আবার-
কেমন কথা,কেমন ছেলে?

বললে কিছু বলাই হতো
এমনকিছুর শব্দ খুঁজে,
সহজ সরল মিষ্টি বুলির
স্পষ্ট ধারার পদ্য রচে।

বুঝলে কিছু এমনতো নয়-
আমার শুধু আমার হতে…
আমার মতো,আমার মতো,
নিজের কথাই ভুলেই যেতে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted