| কবিতা | আকাশেই কান পাতো |
| কবি | আতিক শান্ত |
| কাব্যগ্রন্থ | প্রণয়োপাখ্যান |
| সময় | অজানা |
| উৎসর্গ | ময়মনসিংহ |
| লিখার স্থান | নওমহল,ময়মনসিংহ। |
| সম্পৃক্ততা | নগর |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
আকাশে কান পাতো বন্ধু,থামাও কলরব,
নিভৃতে কেউ কইছে কিছু,আঁধারে নিরব।
তোমার কথা মনে বন্ধু মেঘে মেঘের চূড়া
মনে আছে মনে বন্ধুর শুধু মুখটা ছাড়া।
কুয়াশাতে আজ ডুবেই গেছে অনেক কথার ঝাঁক,
অনেক শোকের অনেক লোকের অনেক কথাই থাক।
কুয়াশার মেয়ে ধোয়াশায় এলে অপরিচিতা
নিথর দাড়াও মুগ্ধ চাহনি
যেন নীল অপরাজিতা
নিভৃতে তার কলম কালি আঁধারে সচল
কান পাতো তুমি কুয়াশার মেয়ে
কেউ কইছে শোনো, বহুদিনের পর।