কবিতা স্বপ্নের ভেতরে,বাহিরে
কবি আতাউল হাকিম আরিফ
কাব্যগ্রন্থ দাসখতে লাথি মারি
সময় ২০১৭
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

-১
বিশাল এক অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি , সবুজ,হলুদ ,বাদামী কত যে রংয়ের মিশেলে সুবিস্তীর্ণ পথ, ডানা ঝাপ্টায় বনপাখি, নিশব্দে হেঁটে যায় পোকামাকড়,পশুগুলোর সতর্ক পদক্ষেপ,যাত্রা অনিদির্ষ্ট ,স্বপ্নের ভেতর দিয়ে চলে যাচ্ছি হয়তোবা অন্যকোনো গুহায়-মানবীসদৃস ঝিরঝিরে বাতাসের বুকজুড়ে।

-২
কতগুলো অচেনা শব্দের ঘুঙুর বাজে,পরীরা নাচতে থাকে নীলরংয়ের হেরেমখানায়! পুষ্পরজ; এবং কামশাস্ত্রের ভিন্ন ভিন্ন পাঠ চলে….
বৃষ্টিধারায় জন্মনেয় কাব্যবালিকা!দূর্বার বেগে ছুটে চলা শব্দগুলো কবিগণ লুটে নেয়।

-৩
অন্য এক ভূখণ্ডের বুকে আছড়ে পড়ি, অচেনা সভ্যতা,আদিম পোষাকে খেলছে ভিন্নতর নর-নারী,
পাখির মতো করে শব্দের ব্যবহার,ওখানে কোনো ক্লেদ নেই,জাগতিক ক্ষুধা নেই, আছে যৌবিক মন্ত্রবাণ!

-৪
স্বপ্ন ভেঙে গেলে ফিরে আসি চেনা পৃথিবীর নৈমিত্তিক কোলাহলে,এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে জাগতিক ক্ষুধার অজস্র সামগ্রী!মতাদর্শ ও মৃত্যচিন্তা আমাকে নিয়ে যায় নরকের খুব কাছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted