কবিতা মাটির ক্রন্দনে বেদনাহত হই
কবি আতাউল হাকিম আরিফ
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

মাটির ক্রন্দনে বেদনাহত হই
আতাউল হাকিম আরিফ

এই মাটির আস্বাদে মাঝেমধ্যে
শিশুর মতন হামাগুড়ি দিই
আঁতিপাঁতি করে ঘুরে বেড়ায়
গ্রাম থেকে গ্রামান্তরে
পবনবেগে দ্বারস্থ হই এই মাটির শিয়রে,
আমার আত্মজার বুকে!

এই মাটির গান-প্রেম-মায়ায়,
অন্তরিক্ষে ডুবে যায় প্রতিদিন।
এখানে ঝর্ণাতলায় স্নান করি,
ইচ্ছেমতো ভেসে বেড়ায়।

তবুও যেনো আজ
এই মাটির ঋতুরুদ্ধদ্বারে
ছদ্মবেশী এক অন্ধকার!
ক্রমাগত বিস্তীর্ণ হতে থাকে
নব্য সামন্তপ্রভুর লম্বা হাত,
লীন হতে থাকে-
আধপোড়ানো মাটির বর্ণমালা।

এখানে এখন ক্রমান্বয়ে
ভস্মিভূত হতে থাকে কালপুরুষ
এবং আমাদের অবগাহন কাল!

guest
0 Comments
Newest
Oldest Most Voted