কবিতা মধ্যযুগীয় কালধ্বনি
কবি আতাউল হাকিম আরিফ
কাব্যগ্রন্থ স্বপ্নের স্বপক্ষে দাঁড়িয়ে
সময় ২০১৯
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

মধ্যযুগীয় কালধ্বনি ঘোড়সওয়ার হয়ে
ইতিহাসের পুনঃ পুনঃ উত্থান ঘটিয়ে চলছে!
ইতিহাসের কতিপয় মধ্যযুগীয় নায়ক-নায়িকাগণ
কিঞ্চিৎ বাকবদনে উর্জস্বী হয়ে উশপিশ করে তোলে সময়।
তওজা মুরিদানগণ-পুষ্পবাটীতে সিক্ত করে,
চোঁয়াঢেঁকুর তোলে বিলিয়ে দেয় লস্কর।
দোয়েম-বাহক এগিয়ে চলছে দুণ্ডুক প্রবাহে।
আর কত চেটক!
এখনি হয়তো সময় চেঁচেপুঁছে গড়ার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted