কবিতা বৃষ্টিদিন, আমার গ্রাম ও শহর!
কবি আতাউল হাকিম আরিফ
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রকৃতি

বৃষ্টিদিন, আমার গ্রাম ও শহর!
-আতাউল হাকিম আরিফ

বাড়ীর আঙিনায় ফুটেছে বকুল ফুল
ঝিরিঝিরি বৃষ্টির শব্দ,
জলের বানে উপচে উঠে দীঘি
পলো উৎসবে শইল, কৈ এর দাপাদাপি।

জলরাশির উপর দুলতে থাকে মায়াবী প্রকৃতি
বাংলার কৃষকরাও গেয়ে উঠে
স্বপ্ন ও সম্ভাবনার গান!

নাতিশীতোষ্ণ হৃদয়ে শরীর ও মনে
জেগে ওঠে প্রেমালিঙ্গণ!
আহা, বর্ষারূপে আমার এই গ্রাম কত যে সুন্দর!

আমার শহরেও আজ বিরামহীন বৃষ্টি...
ঘরবন্দী সব মানুষ!
এখানে ক্ষুধা ও মৃত্যুর দায় বহন করে
অসহিষ্ণু জলতরঙ্গ
কেননা, কংক্রিট নগরে প্রকৃতির দায় নেই!

guest
0 Comments
Newest
Oldest Most Voted