কবিতা প্রেমিকার মুখ যদি হতো রুটি
কবি আতাউল হাকিম আরিফ
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

প্রেমিকার মুখ যদি হতো রুটি
আতাউল হাকিম আরিফ

অকস্মাৎ পালটে গেছে সময়, সর্বত্র দারিদ্র কোরাসের সমারোহ
এখানে ছেঁড়া কাপড়ে দৃশ্যমান উরুতে অশ্লীলতা নয়, তীব্র ক্ষুধা!
হয়তোবা আর কিছুদিন পরেই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে গণতন্ত্রের শ্লোক,
সময়টায় এমন- প্রেমিকার মুখ যদি হতো রুটি, তবেই হতাম সুখি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted